বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, সৌদি আরব, রিয়াদ মহানগরের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, আলামিন হোসেনের সঞ্চালনায়, রাকিবুল হাসান রাকিব এর সভাপতিত্বে রিয়াদে অবস্থিত সানসিটি পলিক্লিনিকের হলরুমে জাতির সূর্যসন্তান, ভাষা শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন, গণঅধিকার পরিষদের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি নুরুল
হক নুর, সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ খান, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার কবীর হোসেন।
আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি জামাল উদ্দিন খান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মিমজাল মুফতি ও কর্মদক্ষতা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, হান্নান বিন রহিম।
অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সৌদি আরব শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আসমাউল হোসাইন।
আরো বক্তব্য রাখেন সৌদি আরব কেন্দ্রীয় শাখার সহ সমাজ সেবা সম্পাদক মোস্তাক আহমেদ, সহ প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক, এস এম সোহাগ, রিয়াদ মহানগরের সিনিয়র সদস্য বৃন্দ, শামীম রেজা, আল আমিন, সেলিম খান সহ রিয়াদ মহানগরের সদস্যবৃন্দ।
বক্তাগণ ভাষা আন্দোলনের প্রেক্ষাপট বিশদভাবে তাদের বক্তব্যে ফুটিয়ে তোলেন, ভাষা আন্দোলনের জনপ্রিয় দুটি স্লোগান ছিল, "১৪৪ ধারা ভাঙতে হবে, রাষ্ট্রভাষা বাংলা চাই"।
পরিশেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।