নির্বাচনের মাধ্যমে মালয়েশিয়া প্রবাসী অধিকার পরিষদের ৩য় কাউন্সিল

Feb 24, 2024 - 14:55
 1  22
নির্বাচনের মাধ্যমে মালয়েশিয়া প্রবাসী অধিকার পরিষদের ৩য় কাউন্সিল
ফাইল ফটোঃ নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও শতভাগ স্বচ্ছতার সাথে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালয়েশিয়া শাখার ৩য় কাউন্সিলে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাজাহান মিথুন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এইচ এম হাসান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা জামিল।

নির্বাচিত নেতৃবৃন্দকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ইন্জিঃ কবীর হোসেন ও সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসাইন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, নির্বাচিত নেতৃবৃন্দকে নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হয়ে এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদকে আরও সুদৃঢ় সংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত করার আহ্বান জানান।

সকল প্রার্থীগণ, সকল সদস্যবৃন্দ, সকল কাউন্সিলরগণ, সকল নির্বাচন কমিশনারগণ, স্বেচ্ছাসেবী, সাংবাদিকগনের সকলের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমের আজকের নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

“এসো এক হই অধিকারের কথা কই”

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

What's Your Reaction?