জার্মানিতে পার্ট-টাইম কাজের ধরণ সমূহ:
জার্মানিতে নরমালি পার্ট-টাইম হিসাবে বিভিন্ন রেস্টুরেন্টে কিচেন, সার্ভিস ও আমাজন, জালান্দো সহ ডেলিভারি জব এছাড়া ওয়ারকিং স্টুডেন্ট জব টাইপের কাজ পাওয়া যায়।
জার্মানিতে পার্ট-টাইম কাজের স্থান সমূহ:
McDonald`s: খুব সহজেই ফাস্ট ফুড রেস্টুরেন্ট McDonald`s এ কাজ পাওয়া যায়। অনেক শিক্ষার্থী টুকটাক ভাষা জেনেই কাজ পেয়ে যাচ্ছে। কিচেন, সার্ভিস, ক্লিনিং টাইপের কাজ করতে পারেন। এখানে প্রতিটি শহরেই এর শাখা রয়েছে। ঘন্টা প্রতি পেমেন্ট কমপক্ষে ১২.৩৪ ইউরো।
শহরভেদে কম বেশি।
কেএফসি (KFC): এটাও খুব নামকরা চেইন রেস্টুরেন্ট। প্রচুর বাংলাদেশী শিক্ষার্থী কেফসি তে পার্ট টাইম জব করে।
সাবওয়ে (Subway): এটাও ফাস্ট ফুড চেইন রেস্টুরেন্ট। জার্মান ভাষায় ভালো দক্ষতা থাকলে কাজ পেতে পারেন সাবওয়ে তেও।
ভাপিয়ানো (Vapiano): পাস্তা-পিজ্জার জন্যে খুব বিখ্যাত রেস্টুরেন্ট এটি। কিচেন ও ক্লিনিং এর কাজে অনেক লোক দরকার হয় তাদের।
MAREDO, MONGOS, Pizza Hut সহ আরো অনেক রেস্টুরেন্ট আছে যেখানে প্রতিনিয়ত নতুন লোকের দরকার হয়।
Lifarendo: এটা একটা ডেলিভারি জব। ঘন্টাপ্রতি কমপক্ষে ১৩ ইউরো শহরভেদে তারতম্য আছে। তারা নরমালি ইলেক্ট্রিক বাইক দিয়ে থাকে। যেটা চালানো তুলনামূলক অনেক সহজ। তবে সবসময় ই-বাইক থাকে না, সেক্ষেত্রে নরমাল বাইক দিয়ে থাকে অথবা আপনি চাইলে ভাড়া করে চালাতে পারবেন এক্ষেত্রে তারা ২২.১০ ইউরো দিয়ে থাকে বাকিটা আপনাকে পে করতে হবে।
Bolt/Flink/ uber Eats : এইগুলোও ডেলিভারি জব।
Amazon: তারা সাধারণত দুইভাবে লোক নিয়ে থাকে। একটি সরাসরি আমাজনের ওয়েবসাইটে আপ্লাই অন্যটি সাইড ফিরমার( জব এজেন্সি) মাধ্যমে এপ্লাই। এখানে ঘন্টা প্রতি ১৩.৩৪ করে দিয়ে থাকে। এছাড়া ক্রিসমাসের সময় এবং প্রাইম ডে তে ১৫০০-৩০০০ ইউরো বোনাস দিয়ে থাকে। Wüppertal শহরে গতবছর ৩০০০ ইউরো বোনাস দিছে। অনান্য শহরেও কাছাকাছি অংকের বোনাস তারা অফার করে।
Zalando: এখানেও অনেক স্টুডেন্ট জব করে। ঘন্টা প্রতি ১৩.৩০ এবং রাতে জব করলে সেক্ষেত্রে ২৫% এক্সট্রা পে করে থাকে।
সেমিস্টার ছুটি কিংবা লম্বা ছুটির সময় জব করা যায় নামকরা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যেমন: মার্সিডিস বেঞ্জ (Mercedez Benz), বি এম ডব্লিউ (BMW), ভল্কস ভাগেন (Volks Wagen) ইত্যাদি। এছাড়া আমাজন (Amazon) কিংবা EBay তেও সেমিস্টার ছুটিতে কাজের সুযোগ রয়েছে।
জার্মানিতে কাজ পেতে কি কি ডকুমেন্টস লাগে?
পাসপোর্ট
জার্মান রেসিডেন্স পার্মিট
ওয়ার্ক পার্মিট, ট্যাক্স নম্বর
সোশ্যাল সিকিউরিটি নম্বর
আবেদন ফর্ম
হেলথ ইন্সুরেন্স
ইনরোলমেন্ট ফর্ম।
জার্মানিতে পার্ট-টাইম জবে ইনকাম কেমন হয়?
জবগুলোতে মাসিক ভিত্তিতে ৮০০ থেকে ১২০০ ইউরো আয় করা সম্ভব। সেমিস্টার ছুটিতে আরো বেশি ইনকামও কঠিন বিষয় নয়।
জার্মানিতে কত ঘন্টা জব করা যায়?
এদেশে শিক্ষার্থীরা মাসে সর্বোচ্চ ৮০ ঘন্টা কাজ করতে পারে। আইনগতভাবে ট্যাক্স ক্লাস ১ থাকে।
জার্মানিতে জব করার জন্যে কি রকম ভাষাগত দক্ষতা লাগে ?
জার্মান লেভেল কমপক্ষে এ ২ (A-2) থাকলে সহজেই রেস্টুরেন্ট ম্যানেজার কিংবা সহকর্মীদের সাথে প্রয়োজনীয় যোগাযোগ বজায় রাখা সম্ভব। আরেকটা বিষয় ভাষার লেভেল যত ভালো হবে, জব পাবার সম্ভাবনাও খুব বেশি থাকবে।
এছাড়া আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। সবমিলে, জার্মানিতে পার্ট টাইম জব পাওয়া কঠিন কোনো বিষয় নয়। ব্যাপার হচ্ছে জবের সাথে পড়াশুনার ব্যালেন্স করা। অনেকেই দেখা যায় জব এডিক্ট হয়ে যায়।